Advertisement
ইয়েমেনের আল-মাখা বন্দরে ফের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 10 August, 2026, 10:20 AM

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী আল-মাখায় ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর ২৪ ঘণ্টারও কম সময় আগে একই এলাকায় চালানো হামলায় অন্তত ১১ জন নিহত ও ৩২ জন আহত হয়েছিলেন। সর্বশেষ হামলায় ইয়েমেনের সরকারি বাহিনী ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।  ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, নতুন হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। 

এ ছাড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত না হেনে সাগরে পড়ে। 
হুথিদের সমর্থক টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহতে প্রচারিত ভিডিওতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দৃশ্য দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ওই এলাকায় সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রোববার এর আগে আল-মাখায় চালানো হামলায় অন্তত ১১ জন নিহত হন। 

তাদের মধ্যে আটজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক। এ ছাড়া আরও ৩২ জন আহত হয়েছেন বলে বার্তাসংস্থা এএফপির সর্বশেষ হিসাবে জানা গেছে। 

হামলায় আল-মাখা বন্দরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকটি ভবন ও বাণিজ্যিক স্থাপনায় আঘাত লেগেছে। 

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বন্দরের অবকাঠামো, বাণিজ্যিক পণ্য ও খাদ্যসামগ্রীরও ক্ষতি হয়েছে। 
সরকারি বাহিনী আরও জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন নৌযান বাণিজ্যিক বন্দরের দিকে এগিয়ে আসছিল। সেটিও তারা শনাক্ত করে ধ্বংস করেছে।  
সূত্র: আলজাজিরা



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ