Advertisement
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
Publish: Wednesday, 12 August, 2026, 10:56 AM

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে।  নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি ফরহাদ হোসেনের সঙ্গে রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করতেন। 

পুলিশ জানায়, ইটভাটায় অবস্থানকালে রাত সাড়ে ১২টার দিকে ভাটার অফিস রুমের পাশে অস্ত্রধারীরা ফখরুলের ওপর গুলি চালায়। এসময় একটি গুলি তার ঘাড়ে লাগে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, নিহতের শরীরে দুইটা গুলির চিহ্ন রয়েছে। রাতেই তার ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ