সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় এক বাসা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ট্রিপল মার্ডারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//