Advertisement
নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি
স্টাফ রিপোর্টার:
Publish: Saturday, 22 August, 2026, 10:09 AM

আলোচিত রাষ্ট্রপতি নির্বাচন শেষে শপথ নেওয়ার পর নতুন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় নতুন ছয়জন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান নতুন দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির (প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা) ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আবদুল মঈন খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ পেয়েছেন। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন।

অন্যদিকে হুমায়ুন কবিরকে (টেকনোক্র্যাট-সংসদ সদস্য নন) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বর্তমানে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়ালো ৫৩ জনে।‌ প্রধানমন্ত্রী ছাড়াও ২৮ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। শুরুতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার আকার ছিল ৫০ সদস্যের। এর মধ্যে ছিলেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এরপর ১২ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ এবং ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। একই দিনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

হাফিজ উদ্দিনের পদত্যাগের দিনই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান আহমেদ আযম খান। অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

গত ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সবশেষ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এতে এই মন্ত্রণালয়ের মন্ত্রী পদ শূন্য হয়।







Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ