Advertisement
রায়ে সন্তোষ নুসরাতের মায়ের, পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন
ফেনী প্রতিনিধি
Publish: Monday, 24 August, 2026, 3:32 PM

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের সাজা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। 

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা না থাকলেও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নুসরাতের মা। 
তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। 

নুসরাতের মা বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে তারা সন্তুষ্ট। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে নিরাপত্তার বিষয়ে ফেনী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, গতকাল রবিবার থেকে সোনাগাজী পুলিশের একটি টিম এবং গোয়েন্দা শাখার একটি টিম নিরাপত্তার জন্য নুসরাতের বাড়িতে অবস্থান করছে। 
 উল্লেখ্য, ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত। এ ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালত ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছিল।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ