অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়, চব্বিশের অভ্যুত্থান ১৭ বছর আন্দোলনের ফল হিসেবে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার বিকালে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী'র স্মরণসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, অনেকে ২০২৪ সালের আন্দোলনকে শুধুমাত্র কয়েকজন ব্যক্তির নামে চালাতে চান। কিন্তু বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে।
এ সময় দলটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডন থেকে দেশে ফিরতে পারেননি।
তিনি আরও বলেন, এরশাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পেছনে অন্যতম অবদান রেখেছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম। নানা প্রতিকূলতার মধ্যেও সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে তার সুফল পেতে সময় লাগবে।
সফলতা পেলে বিএনপি সবচেয়ে জনবান্ধব হয়ে উঠবে বলেই বিরোধী দল বিরোধিতা করছেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//