প্রতিবছর অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী দেশ গমণেচ্ছু শিক্ষার্থী দেশ গমণেচ্ছু শিক্ষার্থীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনায় বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ জেফার ল্যাবস চালু করেছে এআই প্লাটফর্ম Lattu.ai। আগ্রহী শিক্ষার্থীরা মাউসের ক্লীকেই ১৮টির বেশি দেশের বিশ্বখ্যাত ৩ হাজার বিশ্ববিদ্যালয়, ৮শ’র বেশি সাবজেক্ট, ১০০টির বেশি আন্তর্জাতিক স্কলারশিপ, বাসস্থানের খোঁজ, আবেদনের যোগ্যতা, নিয়ম, সময়, খরচ ও ঠিকানাসহ সব তথ্য পাবে। বাংলাদেশের ছাত্রদের জন্য বিশেষায়িকত করে প্লাটফর্মটি সাজানো যাতে তারা বাস্তবানুগ সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট, ডিজনি, গুগোল, এবং এ্যামাজনসহ আইটি জায়ান্টে কর্মঅভিজ্ঞ বাংলাদেশের সফল প্রযুক্তিবিদগণ এই এআই প্লাটফর্ম তৈরির স্বপ্নদ্রষ্টা। বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী প্রযুক্তিবিদগণ শেকড়ের সমস্যা সমাধানের মধ্য দিয়ে আগামীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পরিকল্পনা সুসংগঠিত করতে তৈরি করেছে এআই প্রযুক্তির এই নতুন দুয়ার।
প্রতিবছর অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশে যাচ্ছে। কিন্তু সঠিক তথ্যপ্রবাহের সঙ্কটে তারা পরিকল্পনা শুরুতে এমনকি বিদেশে যাওয়ার পরও বিভ্রান্তিতে পড়ে। ২০২৩ সালে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৭৯৯ বলে ইউনেস্কোর তথ্য। এই সংখ্যা ২০১০ সালের তুলনায় প্রায় দশগুণ। বতর্মানে এই সংখ্যা অনেক বেশি। স্বপ্নবাজ শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও তথ্যপ্রবাহ হার বাড়েনি। কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে, কি বিষয়ে পড়বে, কোন স্কলারশিপে আবেদন করবে, কোথায় থাকবে এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের উদ্বেগের অন্ত নেই। দুয়েকটি প্রতিষ্ঠান, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষামেলা কিংবা নানা ব্লগের অপর্যাপ্ত তথ্যে শিক্ষার্থী-অভিভাবিক প্রায়শৈই বিভ্রান্ত থাকে। সিদ্ধান্ত নিতে তথ্যের দ্বারে দ্বার ঘোরে। আবার নানারকম তথ্যের ওপর ভর করে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে সবক্ষেত্রে কাঙ্খিত সাফল্য পায় না। বাংলাদেশের যেসব তরুণ প্রযুক্তিক্ষেত্রে বিদেশে সাফল্য অর্জন করেছেন, নিজের শেকড় মাতৃভূমির ছাত্রদের সঠিক নির্দেশনা ও তথ্যের শূণ্যতা পূরণই Lattu.ai চালুতে তাদের প্রেরণা। জেফার ল্যাবস এর প্রযুক্তিবিদদের দৃঢ় প্রত্যাশা অনলাইন প্লাটফর্ম Lattu.ai শিক্ষার্থীদের সিদ্ধান্তের দ্বৈরথ ও ঘুর্ণমান অবস্থার অবসান ঘটিয়ে স্থির করবে। আর সবকিছু শিক্ষার্থীরা করতে সক্ষম হবে একদম ফ্রি।
Lattu.ai-র মূল বৈশিষ্ট্যের মধ্যে আছে
• AI Journey Planner: ছাত্রদের লক্ষ্য, বাজেট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও পছন্দ অনুযায়ী ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করে দেয়।
• Country Explorer: বিভিন্ন দেশে যাবার খরচ, প্রক্রিয়া ও ঝুঁকির তুলনা করা যায়।
• Scholarship Hub: ছড়িয়ে থাকা স্কলারশিপ তথ্যের সম্ভার থেকে যুৎসই স্কলারশিপ বেছে নেয়ার যায়।
• Application Tracker: প্রস্তুতি থেকে নতুন দেশে পৌঁছানো পর্যন্ত অগ্রগতি ট্র্যাকিংয়ের ব্যবস্থা।
• Community Forum: অন্য আবেদনকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা যায়।
• News Section: ভিসা নীতি পরিবর্তন ও নীতিগত আপডেট ট্র্যাক করা যায়। প্লাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা বিশ্বখ্যাত কম্পিউটার প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটে কর্মঅভিজ্ঞ সফটওয়ার প্রকৌশলী পল্লব মাহমুদ বলেছেন, ছাত্ররা যাতে সহজে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশুনা-গবেষণার পরিকল্পনা করতে পারে, এ লক্ষ্যে সব তথ্যের সন্নিবেশ করা হয়েছে Lattu.ai প্লাটফর্মে।
Lattu.ai এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে লগইন করে আগ্রহী শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে সঠিক তথ্য সম্ভারের এক অবারিত তথ্যের দুনিয়ায়। উচ্চতর শিক্ষায় পৃথিবীর প্রায় সব তথ্য থাকবে ছাত্রদের হাতের মুঠোয়। প্রাথমিকভাবে কোথা থেকে শুরু করতে হবে এই দ্বৈরথ ঘোঁচাতে Lattu.ai ছাত্রদের পরম বন্ধু হয়ে উঠবে। আরও তথ্য জানতে যোগাযোগ করুনঃ ফারহানাজ আঁচল
ফোন: 01681075827
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//