Advertisement
গাজীপুরের ব্যবসায়ী হত্যায় আসামিদের গ্রেফতার দাবি
গাজীপুর প্রতিনিধি
Publish: Friday, 4 September, 2026, 8:30 PM

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবুর রহমান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া বিপাকে পড়েন যাত্রীরা ও চালকরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়ায় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। 

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবুর রহমান। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের মারধরে আজিবর গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালের নেওয়ার পর জরুরি বিভাগে ভর্তি করানো হয়। 
সেখানে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় গত ১৯ আগস্ট তিনি মারা যান। 

এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক রয়েছে।  কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ