Advertisement
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 7 September, 2026, 4:20 PM

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার সবসময়ই চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন অর্থনীতির ব্যবস্থাপক ছিলেন, যিনি টাকা পাচার বন্ধ করেছিলেন। সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাওয়ার যে সিন্ডিকেশন দেখেছি, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন টাকা লুটপাট, পাচারের কথা শুনিনি। এমনকি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সরকারের বাজেট ঘাটতি পুরন কথা শুনিনি।

অথচ পরবর্তী ১৭ বছরে ছিলো লুটপাটের বাজেট। গোটা দেশকে অর্থনৈতিক ভাবে ফাঁকা- স্থানীয় ভাষায় যাকে বলে ফোকলা করে দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।

তিনি আরও বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।

ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।

তিনি বলেন, এই দেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলে সবাই আশা করে।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ