Advertisement
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 8 September, 2026, 3:55 PM

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচ গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় এর আগে ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

অভিযানে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক আহত হন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ