Advertisement
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 11 September, 2026, 4:18 PM

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১১ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—যার একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালী জেলার। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে ১০০ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৯১২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত প্রায় ছয় মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ