Advertisement
গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 24 September, 2026, 8:35 PM

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা। এ ছাড়া একটি ধর্ষণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়।  

জানা গেছে, রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।   সূত্র বলছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। 

কারাগারে থাকা সত্ত্বেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিপনের ভূমিকা রয়েছে। রাজধানীর নয়াপল্টনে রিপনের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী তৈরি করা হয়। এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হয়। 






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ