Advertisement
ইঞ্জিনিয়ার আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 24 September, 2026, 10:15 PM

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙালী মুসলমানদের নব জাগরণের অগ্রদূত আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার এর ৬৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’ শীর্ষক সেমিনার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ চিশতী। সংস্থার যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. এ.কে.এম ফজলুল হক, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েত উল্লাহ, বিশিষ্ট কর আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, স্পেশাল পিপি অ্যাড. মাসুদুল আলম, ছালেহ জহুর ফাউন্ডেশন সভাপতি আলহাজ্ব সোহেল মাহমুদ, কবি সজল দাশ, চট্টগ্রাম জার্নাল সিনিয়র রিপোর্টার রুজি চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল, মানবাধিকার সংগঠক এম. নুর উদ্দিন, পূর্বাভাস সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ  সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক, সাংবাদিক এম.এইচ. সোহেল, এস.এম. রিয়াজ উদ্দিন জিম প্রমুখ। সভায় বিভিন্ন বক্তাগণ বলেন, চট্টগ্রামের সংবাদপত্রের শিল্প মুদ্রণ ও প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের অবদান ঐতিহাসিক। তিনি আজ আমাদের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছেন। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের এক ভাস্বর মিনার। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে কোনো প্রকার সংকীর্ণতা ও একদেশদর্শীতা কোনোদিন স্পর্শ করতে পারেনি। মরহুম মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত দৈনিক আজাদী বহুল প্রচারিত এবং জনগণ কর্তৃক স্বীকৃত স্বাধীন গণতান্ত্রিক চেতনার এক অনন্য ইনষ্টিটিউশন। বক্তাগণ বলেন, ৬৪ তম মৃত্যুবার্ষিকী পালনের এইদিনে মহান আল্লাহ যেন মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। 



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ