Publish: Monday, 28 September, 2026, 8:21 PM Update: 28.09.2026 8:52 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি মামলার এজাহারভুক্ত আসামি মো. আলমগীরকে ( ৪৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। সেই রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ইসমাইল বাহিনীর প্রধান সহযোগী ,২৭ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সে সরফভাটা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড মৌলানাগ্রামের মৃত কালাবালির ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, কাল ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে যে প্রত্যক্ষ ভাবে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামি আলমগীর দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি পরিবারকে নৃশংসভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই সে পলাতক ছিল। আজ এলাকায় তার অবস্থানের গোপন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান নিয়মিত চলছে। হত্যাচেষ্টা মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।" মামলার অন্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//