Advertisement
মুনমুন আমার পা কামড়ে দিয়েছিল: চিরঞ্জিৎ
বিনোদন ডেস্ক
Publish: Friday, 16 October, 2026, 12:10 PM

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। আশির দশকের মাঝামাঝি সময়ে দর্শকদের নজর কাড়েন। ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। তাদেরই একজন—মুনমুন সেন। আশি-নব্বই দশকে বেশ কটি জনপ্রিয় সিনেমা উপহার দেন এই জুটি। 


কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন চিরঞ্জিৎ চক্রবর্তী। এ আলাপচারিতায় তিনি জানান, একবার মুনমুন সেন তার পা কামড়ে দিয়েছিলেন।   

স্মৃতির ঝাঁপি খুলে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “মুনমুন আমার পা কামড়ে দিয়েছিল। ‘অমর কণ্টক’ সিনেমার একটি দৃশ্যে আমাকে সাপে কামড়েছে। আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মুনমুন এসে আমার ক্ষতস্থান থেকে রক্ত চোষে ফেলে দেবে। এ দৃশ্যে ওর এটুকুই কাজ।” 

পরের ঘটনা বর্ণনা করে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “শট চলছে। মুনমুন আমার কাছে এলো, রক্তটা টানল কিন্তু রক্ত মুখ থেকে বাইরে ফেলছে না। কারণ মুখে ও যতটুকু রক্ত (কৃত্রিম রক্ত) নিয়ে এসেছিল, তা গিলে ফেলেছে। মানে ওর মুখে যেটা ছিল সেটা খাওয়া যায়, আর ওটা ও খেয়ে ফেলেছিল।” 


পা কামড়ে দেওয়ার কথা স্মরণ করে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “যাহোক, মুনমুনের মুখে রক্ত নেই। এদিকে শট চলছে। রক্ত তো মুখ থেকে ফেলতে হবে। তারপর সত্যি সত্যি ও আমার পা কামড়ে ওখান থেকে রক্ত বের করার চেষ্টা করে।” 

‘অমর কণ্টক’ সিনেমা নির্মাণ করেন সুখেন দাস। এতে ‘বিনয়’ বা ‘বিনু’ চরিত্রে অভিনয় করেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘ঊর্মিলা’ বা ‘উর্মি’ চরিত্র রূপায়ন করেন মুনমুন সেন। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—সুমিত্রা মুখার্জি, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। ১৯৮৬ সালের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসেও ‘হিট’ তকমা কুড়ানোর পাশাপাশি দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়ায় সিনেমাটি। 


প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। ১৯৮৪ সালে ‘আন্দার বাহার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ সিনেমার একটি বিতর্কিত চরিত্রে অভিনয় করে অভিষেকেই সাহসিকতার পরিচয় দেন। ৬০টি সিনেমায় অভিনয় করেছেন মুনমুন। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, কন্নড়, মালায়ালম ভাষার সিনেমায় ছিল তার সমান বিচরণ। যদিও চলচ্চিত্রে এখন আর দেখা যায় না প্রাক্তন এই সংসদ সদস্যকে। তবে পঁচাত্তরের চিরঞ্জিৎ এখনো অভিনয়ে সরব। 





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ