Advertisement
হামলার ভয় উপেক্ষা করে মধ্যরাতে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 3 November, 2026, 6:25 PM

ভারতের অন্য উৎসবগুলোর মতোই একটি বিশেষ দিনে পরিণত হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে (২ নভেম্বর) ভক্তরা মেতে ওঠেন শাহরুখ উৎসবে। প্রিয় তারকার দর্শন পেতে ভিড় করেন তাঁর বাসভবন ‘মন্নাত’-এর সামনে।

শাহরুখও কম যান না। মন্নাতের বারান্দায় দাঁড়িয়ে উড়ন্ত চুমুতে সিক্ত করেন ভক্তদের। নিজের সিগনেচার স্টাইলে মন ভরান তাঁদের। গত বছর জন্মদিনের আগে মন্নাত ছেড়ে অন্য একটি ভাড়া বাড়িতে ওঠেন শাহরুখের পরিবার। সে কারণে গত বছর ভক্তদের দেখা পাননি তাঁরা; ছিল নিরাপত্তা শঙ্কাও। এবারও গুঞ্জন উঠেছিল, বলিউড তারকাদের ওপর হামলার জেরে শাহরুখকে মন্নাতের বারান্দায় দেখা যাবে না। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার মধ্যরাতে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করতে বেরিয়ে এলেন তিনি।


অভিনেতাকে দেখে বাঁধভাঙা উন্মাদনা তৈরি হয়। এ সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট, নীল ডেনিম আর মাথায় টুপি। হাত নেড়ে, উড়ন্ত চুমু (ফ্লাইং কিস) দিয়ে এবং তাঁর চিরচেনা দুই হাত ছড়ানো সিগনেচার রোম্যান্টিক পোজে পুরো মন্নাতের আঙিনাকে মুখরিত করে তোলেন তিনি।

এর আগে সোমবার মধ্যরাতে মুক্তি পেয়েছে শাহরুখের আসন্ন বহুপ্রতিক্ষিত ছবি ‘কিং’-এর প্রথম গান— ‘মিল যায়ে তো’। শচীন-জিগারের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। গানটিতে র‍্যাপ দিয়েছেন পপ তারকা এড শিরান।


সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কিং’। ১৯৯৪ সালের বিখ্যাত ফরাসি ক্লাসিক সিনেমা ‘লেয়ন: দ্য প্রফেশনাল’-এর অবলম্বনে তৈরি ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন বয়োবৃদ্ধ কিলারের ভূমিকায়। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করছেন সুহানা খান। এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার।

তারকাবহুল এই সিনেমায় শাহরুখ, সুহানা ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, রাঘব জুয়াল ও জয়দীপ অহলাওয়াতের মতো তারকারা। এ ছাড়া বিশেষ অতিথি চরিত্রে থাকছেন রানী মুখার্জি ও কারিনা কাপুর খান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে ছবিটি মুক্তির কথা রয়েছে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ