Advertisement
দিনাজপুর শিক্ষাবোর্ডে ৪৯ কলেজের সবাই ফেল
দিনাজপুর প্রতিনিধি
Publish: Saturday, 31 October, 2026, 6:45 PM

চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমার পাশাপাশি, সবাই ফেল করেছে এমন কলেজের সংখ্যাও বেড়েছে।  

এবার ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৪৩টি, ২০২৪ সালে ছিল ২০টি, ২০২৩ সালে ১৬টি, ২০২২ সালে ছিল ১৩টি ও ২০২১ সালে ছিল দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এবারের ফলাফলে জানা গেছে, শিক্ষাবোর্ডে শূন্যপাসের ৪৯টি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯০ জন। 
শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

শূন্যপাসের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নীলফামারীর ১২টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, দিনাজপুরের ছয়টি, লালমনিরহাটের ছয়টি, রংপুরের তিনটি, গাইবান্ধার দুটি ও পঞ্চগড়ের দুটি কলেজ রয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। 

সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ।  
এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৫৩ জন। গতবছর এ সংখ্যা ছিল ছয় হাজার ২৬০ জন। অর্থাৎ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে তিন হাজার ৩০৭ জন।  
এবার বোর্ডের অধীনে মোট একলাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের ৫০ দশমিক ২৬ শতাংশ। এছাড়া ৪২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ