Advertisement
কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন
কুমিল্লা প্রতিনিধি
Publish: Wednesday, 18 November, 2026, 11:04 AM Update: 18.11.2026 11:06 AM

বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।  

মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন। 

মঙ্গলবার রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। 
এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। 

এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও ঘটনাস্থল বা ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হলেও মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ