Publish: Friday, 20 November, 2026, 9:36 PM
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।
শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান।
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় শিশু-কিশোররাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। তাদের এই শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক কথোপকথনে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//