Advertisement
মেসির সঙ্গে খেলা সম্মানের, তার কারণে সবকিছু সহজ হয়ে যায় : ক্যাসেমিরো
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 24 November, 2026, 5:06 PM

লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলতে পারাকে দারুণ উপভোগ করছেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে মাঠে খেললে সতীর্থদের কাজ অনেক সহজ হয়ে যায় বলে মনে করেন তিনি। মেসির পাশে খেলাকে নিজের জন্য সম্মানের বিষয় হিসেবেও উল্লেখ করেছেন এই মিডফিল্ডার। 

মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে ক্যাসেমিরো বলেন, আমরা হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারি না, কিন্তু লিওর সঙ্গে খেললে সবকিছু অনেক সহজ হয়ে যায়। 

আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর বিষয়। কারণ, তার সঙ্গে থাকলে সবকিছুই সহজ মনে হয়। 
মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে ক্যাসেমিরোর। দীর্ঘদিন স্প্যানিশ ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বার্সেলোনার জার্সিতে মেসির মুখোমুখি হয়েছেন তিনি। 

প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টাইন তারকার সামর্থ্য কতটা ভয়ংকর, সেটিও ভালোভাবেই জানেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। 

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে ক্যাসেমিরো বলেন, সত্যি বলতে, আমি দারুণ উপভোগ করছি। তার বিপক্ষে খেলতে গিয়ে অনেক ভুগেছি। আর এখন তার পাশে থেকে খেলতে পারাটা আনন্দের। 

মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগকে নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন ক্যাসেমিরো। তিনি আরও বলেন, তার পাশে খেলতে পারা আমার জন্য সম্মানের। তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করাটাও আমার জন্য অনেক বড় সম্মানের। 

প্রতিপক্ষ হিসেবে মেসির মুখোমুখি হওয়ার দীর্ঘ অভিজ্ঞতার পর এবার তার সতীর্থ হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন ক্যাসেমিরো। আর সেই অভিজ্ঞতা যে তার কাছে কতটা আনন্দের, সেটিই ফুটে উঠেছে ব্রাজিলিয়ান তারকার কথায়।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ