Advertisement
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
Publish: Saturday, 28 November, 2026, 10:14 PM

এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন, তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেনে তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার দল বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতিকে জনমনে সজীব ও সতেজ রাখা হবে। শুধু তিনি নন, তার এই দল বাংলাদেশে কী করে গেছে এবং কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।


তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলটিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। এটি গায়ের জোরের কিছু না, বরং জনগণ যাতে তাদের প্রত্যাখ্যান করে—আমরা সেই ধরনের চেষ্টা চালিয়ে যাব।

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের বেদনার কথা স্মরণ করে তিনি বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট ও হাহাকার রয়েছে। যে পরিবারে সন্তান মারা গেছে, তা কেবল একটি প্রাণের ক্ষতি নয়, বরং পুরো পরিবারের অপূরণীয় শূন্যতা।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে ডা. জাহেদ উর রহমান বলেন, বলপ্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে দীর্ঘ ১৮ বছর নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোটে এবং রাতের ভোটে ক্ষমতা দখল করে রাখার পরিণতিই হলো এই জুলাই গণঅভ্যুত্থান।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ