Advertisement
শিশুসাহিত্যিক এমরান চৌধুরী আর নেই
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 7 December, 2025, 9:35 PM

শিশুসাহিত্যিক ও আলোর পাতা সম্পাদক এমরান চৌধুরী গত ৫ ডিসেম্বর  শুক্রবার দুপুর  সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। চন্দনাইশের পূর্ব কেশুয়ার গ্রামে জন্মে ছিলেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে ছড়া, কিশোর কবিতা, গল্প ও জীবনীসহ বহু গ্রন্থ রচনা করেন এমরান চৌধুরী। বিভাগীয় পাবলিক লাইব্রেরি পুরস্কার ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা। গতকাল বাদ আসর কদম মোবারক মসজিদে প্রথম জানাজা এবং বাদ এশা কেশুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। 

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সাবেক সচিব কবি, নাট্যজন অভীক ওসমান এর অনুজ এবং নারীনেত্রী  ও প্রকাশক রেহেনা চৌধুরীর আপন বড়ভাই। 







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//






Advertisement


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ