Advertisement
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 26 January, 2026, 2:09 PM Update: 26.01.2026 2:52 PM

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় ছয় জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।

সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা এলাকার সাবেক অতিরিক্ত উপকমিশনার আখতারুর ইসলাম।

এছাড়া, সাবেক সহকারী কমিশনার ইমরুল হাসানকে ৬ বছর ও শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি, তিন কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া সহ শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল।

মামলায় মোট আটজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যার মধ্যে চারজন পলাতক। আদালত গত ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল থেকে গণঅভ্যুত্থান কালীন মানবতাবিরোধী অপরাধের জন্য প্রথম রায় প্রদান করেছিল।

রায় ঘোষণার জন্য পূর্বে নির্ধারিত ২০ জানুয়ারি তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়। এই রায়ের মাধ্যমে চানখাঁরপুল হত্যাকাণ্ডের ঘটনায় বিচারিক প্রক্রিয়া এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ