Advertisement
ভিসা ছাড়াই বেইজিংয়ে যেতে পারবেন ব্রিটিশ ও কানাডীয়রা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Sunday, 15 February, 2026, 8:43 PM

কানাডা ও বিট্রিশ নাগরিকরা ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবে বলে নিশ্চিত করেছে বেইজিং। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রীতি বেইজিংয়ে উভয় দেশের প্রতিনিধিদের সফরের পর চুক্তির আওতায় ভ্রমণের সুযোগ দেওয়া পাচ্ছেন।  

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। সম্প্রীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বেইজিং সফর করেন। 

সফররে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। 


উভয় নেতাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো শীর্ষ চীনা নেতাদের সঙ্গে বৈঠকের অগ্রগতির প্রশংসা করেছেন, যার মধ্যে তাদের নাগরিকদের চীনে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। 

বেইজিং জানিয়েছে, ভিসা ছাড়াই এ দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা, বিনিময় বা ট্রানজিটের জন্য ৩০ দিনের বেশি সময়ের জন্য চীনে প্রবেশ করতে পারবেন। এতে চীন এবং অন্যান্য দেশের জনগণের সঙ্গে তথ্য আদান প্রদান আরও সহজতর করার জন্য প্রক্রিয়া বলেও উল্লেখ করা হয়েছে। 

সূত্র: এএফপি।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ