Advertisement
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
Publish: Saturday, 21 February, 2026, 1:16 PM

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 


শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। 

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ সরকারের উর্ধ্বতন মন্ত্রী ও নীতিনির্ধারকরা।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান।

একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বিশেষ পারিবারিক আবহে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। 

বিএনপি ও জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধানগণ, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরই শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

বিএনপির হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে ফুল দেন। ১৯৫২ সালের এই দিনে যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সেই চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন দলের শীর্ষ নেতারা।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ