Advertisement
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
Publish: Thursday, 26 February, 2026, 3:42 PM

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্ত রেজাউল মেহেরপুরের গাংনী উপজেলার ধলাগ্রামের বাসিন্দা।  


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে মেহেরপুর সদর উপজেলার ধলাগ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্বাভাবিক মৃত্যুর গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়। তবে পুলিশ তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। 


পাশাপাশি প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।  







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//












Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ