Advertisement
নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
Publish: Friday, 30 January, 2026, 1:26 PM

নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ভোটারদের জবরদস্তি করলে প্রভাব পড়ে স্থিতিশীলতায়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

আজিমুল বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি পোল্ট্রি খামারের ব্যবসা করতেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি জিডি করেন।

নিহতের পরিবারের লোকজন জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তবে ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরো রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, রাত ৮ টার দিকে মরদেহটি তার খামারের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগ করতেন। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ