Advertisement
ঢাকায় ছিনতাইকারীর ছু‌রিকাঘা‌তে যুবক আহত
স্টাফ রিপোর্টার:
Publish: Saturday, 16 May, 2026, 11:01 AM

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থে‌কে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে। 

শুক্রবার (১৫ মে) রাতে আদাবরের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহত যুবক‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

আহত মোহাম্মদ হৃদয় (২১) পেশায় সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নকর্মী। 

হাসপাতালে আহতকে নি‌য়ে যাওয়া সহকর্মীরা জানান, ঘটনার পর খবর পেয়ে প্রথ‌মে হৃদয়‌কে উদ্ধার করে পঙ্গু  হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রা‌তে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হৃদয় সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

তারা আরও জানান, আদাব‌রের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকা দি‌য়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে হৃদয়ের মাথায় ও বাম হাতের কাধে ছুরিকাঘাত করে। এ সময় তারা হৃদ‌য়ের কা‌ছে থাকা টাকা ও মোবাইল নি‌য়ে পা‌লি‌য়ে যায়।  

এ বিষয়ে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতাল পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত যুবক চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। ঘটনার বিষ‌য়ে আদাবর থানা‌ পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। ছিনতাইকারী‌দের ধর‌তে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে। 


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ