Advertisement
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা
স্টাফ রিপোর্টার:
Publish: Saturday, 16 May, 2026, 1:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ। 

শনিবার (১৬ মে) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ও অবস্থান জানাতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা ওই যুবকের ছবি প্রকাশ করে ডিএমপির বার্তায় বলা হয়, কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে বলা হয়, নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। 

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে সড়ক থেকে টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে। ওই দিন রাত ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

ওই ঘটনার পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। এছাড়া, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ