Advertisement
যশোরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক
যশোর প্রতিনিধি
Publish: Friday, 28 August, 2026, 11:40 AM

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন মা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। 

নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে। 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, মামুনের আগের দুটি বিয়ে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদে গড়ায়। এ জন্য তিনি মাকে দায়ী করতেন, যা নিয়ে আগেও তাদের মধ্যে বিরোধ ও হাতাহাতি হয়েছিল। পারিবারিক অশান্তির জেরে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন। 

বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন। ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি। 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ