Advertisement
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিউআরএস-এর উদ্বেগ
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 19 July, 2026, 12:26 AM

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)-এর সহায়তায় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ভয়েস কর্তৃক নথিভুক্ত সাম্প্রতিক একাধিক ঘটনার মাধ্যমে এ পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতা ও অন্যান্য অধিকার লঙ্ঘনের মোট ৯৪টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ১৯টি, মার্চে ৯টি, এপ্রিলে ২৪টি, মে মাসে ২৪টি এবং জুনে ৯টি ঘটনা ঘটেছে।

এই ধরনের অধিকার লঙ্ঘন কেবল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেই নয়, বরং সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাকেও ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার এবং সার্বিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।

সাংবাদিকদের সুরক্ষা জোরদার করা, সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করতে কিউআরএস সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে, যাতে গণমাধ্যমকর্মীরা নিরাপদে ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

গত ৩ মাসের প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা যায় যে, এই সহিংসতার ঘটনাগুলো পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টিকেই স্পষ্টভাবে তুলে ধরে।


যশোরে মাদক পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন দৈনিক যশোর বার্তার সাংবাদিক এবং শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রিমু। মাদকসংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা নতুন কিছু নয়।


সাভারে মাদক পাচারের তথ্য সংগ্রহকালে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, তাইফুর রহমান তুহিন, দেশ টিভির মনিরুল হক কাইয়ুম এবং গাড়িচালক জয়নাল আবেদীন গুরুতর আহত হন।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ