Advertisement
সাংবাদিক কিসমত খন্দকার আর নেই
স্টাফ রিপোর্টার:
Publish: Thursday, 30 July, 2026, 9:31 AM

রাইজিংবিডি ডটকমের সাবেক বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরে তার বোনের বাসায় মারা যান।

কিসমত খন্দকারের ভাতিজা রিসাত জানান, গত কয়েক দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল।

তিনি আরো জানান, বাসা থেকে কিসমত খন্দকারকে কাকরাইলে আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে নেওয়া হবে।

কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থনীতি বিটে সাংবাদিকতা করেছেন। তিনি দেশের অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও (ডিআরইউ) সদস্য ছিলেন।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ