Advertisement
জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবক উদ্বুদ্ধকরণ কমিটি
চট্টগ্রাম ব্যাুরো
Publish: Wednesday, 12 August, 2026, 8:04 PM

জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুমোদন ও নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেয়রকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। অধ্যাপক এস.এম. নসরুল কাদির, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল হককে কমিটির আহ্বায়ক এবং হালিশহর আহমদিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, আজাদ হোসেন, মো. আজম খান, মনিরুল ইসলাম, মো. তারেক হোসেন, কফিল উদ্দিন, নুরুল আখতার, আবু ছৈয়দ, তাপস চক্রবর্তী, শামীমা ইয়াসমিন, ফারহানা সুলতানা, পারভীন সুলতানা, জাহিদুল ইসলাম টুকু, মো. জমির উদ্দিন, রফিক আহমদ, মো. মফিজুর রহমান, ওসমান গণি ও কাশেমা আক্তার।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা ও জনসম্পৃক্ততাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং নগরীর খাল-নালা ও ড্রেন পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে কমিটিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ