Advertisement
এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন
চট্রগ্রাম ব্যুরো
Publish: Sunday, 16 August, 2026, 10:54 PM

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে এ্যাব, চট্টগ্রাম বিভাগ কর্তৃক আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ কর্তৃক শনিবার আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান-শহীদ প্রকৌশলী নুর হোসেন মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসা এর সভাপতিত্বে ও প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও বিশেষ অতিথি হিসেবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সদস্য-সচিব জনাব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, চট্টগ্রাম ৯ আসনের সাংসদ জনাব আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১২ আসনের সাংসদ জনাব এনামুল হক এনাম উপস্থিত ছিলেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়াম্যান প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, দৈনিক দিনকালের ব্যুরো চীফ হাসান মুকুল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা প্রকৌশলী মোঃ ইকবাল করিম, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম, রেলওয়ে পরিদর্শন বিভাগের পরিদর্শক প্রকৌশলী আহমেদ মাহবুব চৌধুরী, ইস্টার্ন রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শরীফ হাসনাত, এলপিজি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আমির মাসুদ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মো: কামরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশলী মো: এমাদুল হক, প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, প্রকৌশলী রাকিবুল ইসলাম অভি, প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী, প্রকৌশলী মোঃ মাসুদুল ইসলাম, প্রকৌশলী সাঈদ মোহাম্মদ জাবের রনি, প্রকৌশলী মোঃ আবুল বাশারসহ প্রায় ছয় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
বিকাল ৪:০০ টায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর পক্ষ থেকে এ্যাব, চট্টগ্রাম কেন্দ্রের সাথে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষরোপন পালন করা হয়। সন্ধ্যা ৬:৩০টায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলার আট শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এ্যাব, চট্টগ্রাম এর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এ্যাব, চট্টগ্রামের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ করা, জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা, বন্যার্তদের পুনঃবাসন ও আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ্যাব, চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই গনঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছে তা বাস্তাবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের অবদান স্মরণ রেখে ফ্যাসিবাদিদের সকল অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ করার জন্য সতর্ক থাকার উপর অভিমত ব্যক্ত করেন।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ