Advertisement
চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ
চট্রগ্রাম ব্যুরো
Publish: Friday, 14 August, 2026, 9:23 PM

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের কিছু আমানতকারী বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা তাদের আমানত সুরক্ষা, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের ওপর আরোপিত অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের আমানত নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরবেন।

‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য দাবি আদায় না হলে ঘরে ফিরব না’– এমন বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ