Advertisement
সিডিএ চেয়ারম্যান ও সিডিএ সিবিএর ম‌ধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
চট্রগ্রাম ব্যুরো
Publish: Tuesday, 25 August, 2026, 12:37 AM

চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ( সিডিএ) চেয়ারম্যান এর সাথে চউক জাতীয়তাবাদী দল-সিবিএর দ্বিপাক্ষিক বৈঠক সিডিএ কনফারেন্স রুমে গতকাল ২৪ আগষ্ট রোজ সোমবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চউক চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন।


সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রা‌সেল, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবু জাফর ইকবাল, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আবদুল মান্নান, সৈয়দ মোঃ জামাল উদ্দিন, মোঃ আবুল বশর, নুর মোহাম্মদ বাদশা, মোঃ সরওয়ার হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি ইন্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ কর্তৃপক্ষ ও সিডিএ সিবিএ অত্র প্রতিষ্ঠানের এক‌টি হৃদপিন্ড। সিডিএ কর্তৃপক্ষ ও সিবিএ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। সিবিএকে প্রথমে সিডিএর স্বার্থ দেখতে হবে পাশাপাশি স্টাফদের স্বা‌র্থের ব্যাপারে সজাগ থাকবেন।

তিনি সিবিএর সকল দাবি দাওয়ার প্রতি একাত্বতা পূষন করেন।

বিশেষ করে চউকের আয়বর্ধক নতুন একাধিক আবাসিক প্রকল্প বাস্তবায়ন, সিডিএর বেধখলকৃত জায়গাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে স্টাফদের মধ্যে বরাদ্ধ প্রদান করা, সিডিএর প্লট রেজিষ্টেশন সংক্রান্ত মন্ত্রনালয়ের পূর্বের সিদ্ধান্ত বহাল করে সিডিএর রাজস্ব আয় বৃদ্ধি করা, স্টাফদের বার্ষিক পোষাক ও অন্যান্য প্রাপ্য সুবিধাগুলো দ্রুত বাস্তবায়ন করা, তিন বছরের অধিক একস্থানে দায়িত্বরত সকলকে অভ্যন্তরীন বদলীকরন, সিডিএ অফিস ভবনকে ধুমপান মুক্ত ঘোষনা করা, নতুন মাস্টারপ্ল্যানে অধিভূক্ত নতুন উপজেলা সমূহে সিডিএর শাখা অফিস স্থাপন দ্রুত বাস্তবায়নের জন্য আন্ত‌রিকভা‌বে আশ্বাস প্রদান করেন এবং উক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করতে তিনি সিডিএ সিবিএ নেতৃবৃন্দের সার্বিকজ সহযোগিতা কামনা করেন।‌






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ