Advertisement
চট্টগ্রাম কমিটি, সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী এসোসিয়েশন
চট্রগ্রাম ব্যুরো
Publish: Monday, 31 August, 2026, 1:14 AM Update: 31.08.2026 1:30 AM

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে চট্টগ্রাম কমিটির ফলপ্রসূ বৈঠক এবং আমানতকারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ।

​সম্মানিত আমানতকারী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ গুলশান-১ এ অবস্থিত সম্মিলিত ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম কমিটির ১১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকে অংশগ্রহণ করেন।

​নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২:১০ মিনিটে এমডি মহোদয়ের সাথে প্রধান কার্যালয়ের মিটিং রুমে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ব্যাংকটিকে দ্রুত পুনর্গঠন ও সচল করার বিভিন্ন কৌশল এবং আমানতকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে চট্টগ্রাম কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আমানতকারীদের বিভিন্ন দাবি-দাওয়া ও বাস্তব চিত্র এমডি মহোদয়ের সামনে জোরালোভাবে তুলে ধরেন। এছাড়া চট্টগ্রাম কমিটির সহ-সভাপতি শারমিন আক্তারও এ সময় বিশেষ বক্তব্য প্রদান করেন।


​বৈঠকে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমানতকারীদের উদ্দেশ্যে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, "কাস্টমার হলো একটি ব্যাংকের হার্ট (হৃৎপিণ্ড), আর আমরা সবসময় এই হার্টের যত্ন নেব।"

​বৈঠকে গৃহীত ও আলোচিত প্রধান সিদ্ধান্তসমূহ নিচে তুলে ধরা হলো:

​১. হেয়ার কাট সম্পূর্ণ বাতিল: আমানতকারীদের ওপর পূর্বে আরোপিত 'হেয়ার কাট' সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। যাদের একাউন্ট থেকে হেয়ার কাট করা হয়েছে, তাদের সেই অর্থও ফেরত দেওয়া হবে।

২. লেনদেন স্বাভাবিককরণ: আগামী ১ তারিখ থেকে আমানতকারীরা ব্যাংকে আবেদন জমা দিতে পারবেন এবং ইনশাআল্লাহ আগামী ৬ তারিখের মধ্যে স্বাভাবিক নিয়মে লেনদেন ও টাকা উত্তোলন শুরু করতে পারবেন। নির্দিষ্ট প্রয়োজন অনুসারে যেকোনো অ্যামোন্ট তোলার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

৩. মুনাফা সংক্রান্ত সিদ্ধান্ত: মুনাফার হার নিয়ে আমানতকারীদের অসন্তুষ্টির বিষয়টি এমডি মহোদয় গুরুত্বের সাথে শুনেছেন এবং খুব শীঘ্রই এটি সংশোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন।

৪. সরকারি বিল কালেকশন: বিভিন্ন সরকারি ইউটিলিটি ও অন্যান্য বিল কালেকশনের কার্যক্রম এই ব্যাংকের মাধ্যমে পরিচালনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।

৫. গ্রাহকদের অপশন ও স্লোলি এক্সিট: ব্যাংকের সাথে সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য নিয়ম অনুযায়ী সুযোগ রাখা হয়েছে (তবে সেক্ষেত্রে মুনাফা প্রযোজ্য হবে না)। তবে ব্যাংকটিকে নিজেদের ব্যাংক হিসেবে টিকিয়ে রাখতে এবং স্বাভাবিক রাখতে আমানতকারীদের পক্ষ থেকে ধীরে ধীরে বা 'স্লোলি এক্সিট' করার পরামর্শ দেওয়া হচ্ছে।

​এমডি মহোদয় চট্টগ্রাম কমিটির কার্যক্রমের প্রশংসা করে জানান যে, তারা ভবিষ্যতে চট্টগ্রাম কমিটির সাথে আরও নিবিড় যোগাযোগ রেখে কাজ করবেন। চট্টগ্রাম কমিটি প্রায় ৭৫ লক্ষ মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে যাচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমানতকারীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

​সব মিলিয়ে আজকের এই বৈঠক সমৃদ্ধ ইসলামিক ব্যাংকের অগ্রযাত্রায় এবং আমানতকারীদের আস্থার পুনর্ব্যক্তিতে একটি মাইলফলক হয়ে থাকবে। ব্যাংকের সাথে থেকে একে টিকিয়ে রাখতে সকল সম্মানিত আমানতকারীর সহযোগিতা ও উপস্থিতি একান্ত কাম্য।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ