Advertisement
চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন
চট্রগ্রাম ব্যুরো
Publish: Saturday, 29 August, 2026, 3:18 AM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধনী দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চুনতীস্থ শাহ্ মঞ্জিল সীরত ময়দানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই অধিবেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হামেদ হাসান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল, তাঁর পরিবার ও তৎকালীন সামাজিক অবস্থানসহ রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সীরাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

‘মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)-এর জন্মবৃত্তান্ত, নবুয়্যতপূর্ব জীবন ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন কক্সবাজার তাফহিমুল কুরআন আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন। ‘নবী করীম (সা.)-এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যদ্বাণীসমূহ’ বিষয়ে আলোচনা করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী।

এ ছাড়া লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম ফাযিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহের শামস, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রফিক উল্লাহ মিয়াজি এবং লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহাদত হোসাইন পৃথক পৃথক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বক্তাদের আলোচনায় আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের মর্যাদা, রাসূলুল্লাহ (সা.)-এর ওপর ওহী নাজিলের সূচনা, তৎকালীন আরব সমাজের প্রতিক্রিয়া এবং সীরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ. এম. মাহাবুবুল হক,

আলহাজ্ব আব্দুশ শুকুর, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মমতাজ,মাওলনা ওলিউদ্দিন মোহাম্মদ,শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে পেশ কালাম পরিবেশন করেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মুস্তাক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ হাসান কামাল ফায়াজ ও মুহাম্মদ আব্দুল আহাদ। পরে না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন তাকরিম খান ছিদ্দিকী, তালহা বিন দাউদ আদিব ও আহসান উল্লাহ তামিন।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ