রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে, সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টা ৫৫ মিনিটে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এছাড়াও আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়েছিল। তবে ওই দুই ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছানেোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//