Advertisement
স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র বিকশিত হবে না
চট্রগ্রাম ব্যুরো
Publish: Sunday, 6 September, 2026, 11:43 PM

গত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি উল্লেখ করে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি বলেছেন, ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে। গণতন্ত্র ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যুরো অফিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম কেবল দেশের বাণিজ্যিক রাজধানীই নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উর্বর ক্ষেত্র। মানবকণ্ঠ সবসময় সাধারণ মানুষের সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বলেন, চট্টগ্রামের সাংবাদিকতার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবের। দৈনিক মানবকণ্ঠ সবসময় পাঠকের ট্রাস্ট ও ভরসার জায়গা ধরে রাখতে কাজ করে যাচ্ছে। নতুন ব্যুরো অফিস চালু হওয়ায় নগরের সাংবাদিকতার মান যেমন আরও বেগবান হবে, তেমনি এই অঞ্চলের গণমানুষের না-বলা কথাগুলো জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মানবকণ্ঠের নতুন এই যাত্রাকে অভিনন্দন ও পাশে থাকার আশ্বস্ত করছি।

দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, এনটিভির বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম ও জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা নূর, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন ও সাংবাদিক ফারুক মুনিরসহ অনেকে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ