Advertisement
অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 7 September, 2026, 9:16 PM

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ না করে সেগুলোকে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি অটোরিকশায় সুনির্দিষ্ট কিউআর কোড এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হচ্ছে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর উত্থাপিত নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।


অনিয়ন্ত্রিত তিন চাকার বাহনগুলোকে একটি আইনি নীতিমালার মধ্যে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা গ্রামীণ ও নগর পরিবহন ব্যবস্থার একটি অন্যতম প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে। কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হলেও এর দ্রুত ও অনিয়ন্ত্রিত বিস্তার বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং পরিবেশের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে। 

সারা দেশে আনুমানিক পঞ্চাশ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় পাঁচ শতাংশ ব্যবহার করে। বৈধ চার্জিং পয়েন্ট মাত্র তিন হাজার তিনশতটি হলেও কেবল রাজধানীতেই প্রায় আটচল্লিশ হাজার অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে, যার কারণে বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে রাজধানীর বিভিন্ন মোড়ে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে প্রণীত নতুন নীতিমালায় রূপরেখা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এর মাধ্যমে কোনো চালকের কর্মসংস্থান ব্যাহত না করে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করা হবে। কিউআর কোড ও ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক রিকশা চালানোর সুযোগ বন্ধ হবে। একই সাথে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে কঠোর শর্ত আরোপ করা হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতিমালার পূর্ণ প্রয়োগ ঘটানো হবে।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//










Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ