Advertisement
নেপাল লিগে আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 17 September, 2026, 10:42 AM

বাংলাদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলীর সামনে খুলছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন দরজা। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন মৌসুমে কর্ণালি ইয়াকসের হয়ে খেলবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনবভাবে আকবরকে দলে নেওয়ার খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

আকবরকে দলে ভেড়ানোর বিষয়টি সরাসরি ঘোষণা না করে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে আগমনের ইঙ্গিত দেয় কর্ণালি ইয়াকস। 
পরে নিশ্চিত হয়, এনপিএলের তৃতীয় আসরে দলটির হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই ক্রিকেটার। 

২০১৯ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো দলের অধিনায়ক ছিলেন আকবর। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক এবারই প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। 

এখন পর্যন্ত ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকবর। ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১ হাজার ১৮০ রান। নেপাল লিগের মাধ্যমে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার। আকবরের পাশাপাশি এবারের এনপিএলে বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটারও থাকছেন। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। 

আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। আট দলের এই প্রতিযোগিতা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। 

এবারের এনপিএলে অংশ নেবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স ও সুদূরপশ্চিম রয়্যালস।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ