বার্সেলোনায় যাওয়ার জন্য কোনো দলবদলের জন্য অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে বিদ্রোহ করতে রাজি নন হুলিয়ান আলভারেজ। গত গ্রীষ্মকালীন দলবদলের বাজারে যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, তিনি এখন সেসব পেছনে ফেলে কেবল সামনের দিকে তাকাতে চান।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল নাসিওনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ক্লাব পরিবর্তন নিয়ে কোনো ঝামেলায় জড়াতে চান না এই আর্জেন্টাইন তারকা। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজের ম্যানচেস্টার সিটিতে ফিরে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
গুঞ্জন রয়েছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে সিটি ছাড়তে পারেন আর্লিং হ্যাল্যান্ড।
আলভারেজকে না পাওয়া এবার হ্যালান্ডের দিকে নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর তাই নিজেদের সাবেক ফরোয়ার্ড আলভারেজকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভাবছে ম্যানসিটি এরই মধ্যে প্রাথমিক আলোচনাও শুরু করেছে।
গ্রীষ্মে বার্সার সঙ্গে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাবেক ক্লাব সিটিতেই আলভারেজের প্রত্যাবর্তন ঘটতে পারে বলে জোর জল্পনা চলছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//