Advertisement
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের
স্টাফ রিপোর্টার
Publish: Sunday, 20 September, 2026, 8:20 PM

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। রবিবার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। 

সাক্ষাৎকালে ডেপুটি হাইকমিশনার দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে তাঁর দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। 

এই উদ্যোগ সফল করতে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। 

পাওয়ানকুমার তুলশিদাস বাধে জানান, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও তিনি উল্লেখ করেন। এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে একটি যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ