Advertisement
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
সাভার প্রতিনিধি
Publish: Monday, 21 September, 2026, 12:39 AM

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে ছয়জন নিহতের তথ্য জানান।

পরে ঢাকা মেডিকেল হাসপাতালে কলেজ আহত একজন মারা গেছেন বলে একটি সূত্রে জানা গেছে।

তিনি বলেন, কাভার্ডভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কারখানার বাইরে এক নারী এবং কাভার্ডভ্যানের ভেতরে আরও পাঁচজনের মরদেহ পাওয়া যায়।

এর কিছুসময় আগে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন।মৃতের সংখ্যা আর‌ও বাড়তে পারে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের পর কারখানা এলাকায় পরপর বেশ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। অনেক দূর থেকেই আগুনের কুণ্ডলি দেখা গেছে। কারখানার ভেতরে তিনটি কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডারগুলো ছিল। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার জানালা-দরজার গ্লাস ভেঙে পড়ে। জীবন বাঁচাতে একযোগে বাইরে বের হতে শুরু করেন শ্রমিক। তবে একের পর এক বিস্ফোরণে কেউ সামনে যেতে পারেননি।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ডিইপিজেড, জিরাবো মর্ডান ফায়ার স্টেশনসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। এরপর ডাম্পিং এর কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।


আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালের (ব্যবস্থাপক) হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের হাসপাতালে ১৬ জনকে আনা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। অন্য ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//










Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ