Advertisement
কুরিয়ার পণ্য চুরির অভিযোগ, চোর ধরেও মামলা হয়নি
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 24 September, 2026, 10:35 PM

চট্টগ্রামের সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানা থেকে কুরিয়ারে পাঠানোর জন্য নেওয়া ১০ কার্টন জ্যাকেট থেকে ৩০টি জ্যাকেট চুরির অভিযোগ উঠেছে এক্সেলসিয়র এক্সপ্রেসের দুই কর্মীর বিরুদ্ধে। অভিযোগকারী প্রতিষ্ঠানের ভাষ্য, তাঁদের চালক ও সহকারী পরস্পর যোগসাজশ করে প্রতিটি কার্টন থেকে তিনটি করে জ্যাকেট সরিয়ে নেন। পরে এসব জ্যাকেট অন্যত্র বিক্রি করে দেওয়া হয়।

এ ঘটনায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩০টি জ্যাকেট চুরির অভিযোগে ইপিজেড থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক্সেলসিয়র এক্সপ্রেসের ব্যবস্থাপক ইসমাইল হোসেন। তাঁর অভিযোগ, অভিযুক্তদের ধরে থানায় দেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের নিজেদের উদ্যোগে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। তবে ইপিজেড থানার ওসি বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

ইসমাইল হোসেন বলেন, ‘ওসি সাহেবের কাছে গেলে তিনি আমাদেরকেই তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। আমরা চোর ধরে থানায় দেওয়ার পরও মামলা নিচ্ছেন না। পরে লিখিত অভিযোগ দিয়েছি।’

লিখিত অভিযোগে ইসমাইল হোসেন উল্লেখ করেন, ১৯ সেপ্টেম্বর কেএসএল সেক্টর-৭ এলাকার একটি কারখানা থেকে কুরিয়ারে পরিবহনের জন্য ১০ কার্টন রপ্তানি পণ্য এক্সেলসিয়র এক্সপ্রেসের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রতিষ্ঠানটি যাচাই করে জানতে পারে, পরিবহনের দায়িত্বে থাকা চালক সুলায়মান হোসেন রাজিব ও সহকারী মো. সাজ্জাদ প্রতিটি কার্টন থেকে তিনটি করে মোট ৩০টি জ্যাকেট সরিয়ে নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, চুরি করা জ্যাকেটগুলো পরে অন্যত্র নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। চুরি হওয়া জ্যাকেটের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আমি বিষয়টি জানি না। অভিযোগকারী থানায় গিয়ে মামলা না নেওয়ার কথা জানিয়েছেন এমন প্রশ্নেরও তিনি বিস্তারিত কিছু বলেননি।

অভিযোগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, কুরিয়ার পরিবহনের সময় পণ্য চুরির ঘটনা তাঁদের ব্যবসার জন্য উদ্বেগজনক। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ