Advertisement
গোলপাহাড় মোড় থেকে জিইসি পর্যন্ত ফুটপাত দখলমুক্তে চসিকের উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম ব্যুরো
Publish: Thursday, 1 October, 2026, 4:01 PM

নগরের গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে ফুটপাতের অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের অভিযান অব্যাহত থাকবে।’

মেয়র আরও বলেন, ‘দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।’

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ