Advertisement
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 2 October, 2026, 11:23 AM

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’র দাবি, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোনালদোকে। সংবাদমাধ্যমটির দাবি, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের সম্ভাবনাও নেই। 

রোনালদোর বিদায়ের গুঞ্জন জোরালো হয় গত বুধবার রাতে। 
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। 

রোনালদো জানান, জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাম্প ছাড়ার পেছনের কারণ তখনই প্রকাশ করেননি তিনি। 

নিজের দীর্ঘদিনের জাতীয় দলকে ঘিরে আবেগের কথাও তুলে ধরেন পর্তুগিজ অধিনায়ক। তিনি জানান, জাতীয় দলের প্রতি তার আজীবন নিবেদন ছিল এবং উপযুক্ত সময়ে ক্যাম্প ছাড়ার কারণ পর্তুগালের জনগণের সামনে নিজেই তুলে ধরবেন। 

পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে। ’ আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেন। ২০১৬ সালে পর্তুগালের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি হিসেবে উয়েফা ইউরো জেতার স্বাদ পান রোনালদো। পরে দুইটি নেশনস লিগ শিরোপাও ঘরে তোলেন তিনি।  
সূত্র: গোল ডট কম

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ