Advertisement
৭৪-এ রুনা লায়লা
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 17 November, 2026, 9:30 AM

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭৩ পেরিয়ে ৭৪ বছরে পা দিলেন তিনি। ১৯৫২ সালের আজকের দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তবে বাবার কর্মসূত্রে তার শৈশব কেটেছে পাকিস্তানের লাহোরে। 

শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। দীর্ঘ পাঁচ দশকে রুনা লায়লা উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশকে সফলতার সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার গান।

বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, স্প্যানিশসহ ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। রুনা লায়লাই বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এ তিন দেশেই সমানভাবে জনপ্রিয়।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। বাংলাদেশে স্বাধীনতা পদকসহ তার ঝুলিতে রয়েছে দেশের আরও বিভিন্ন পুরস্কার। এ শিল্পী শুধু বাংলাদেশেই পুরস্কার পাননি, পুুরস্কার পেয়েছেন ভারত ও পাকিস্তানেও।

তিনি শুধু গানই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র ‘দ্য বডিগার্ড’র ছায়া অবলম্বনে চিত্রিত। 

তিনি সুরকার হিসেবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। 

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘ও মেরা বাবু চেল চাবিলা’, ‘দামা দম মাস্ত কালান্দার’, ‘সাধের লাউ’, ‘গুড়িয়াসি মুন্নি মেরি’, ‘যখন থামবে কোলাহল’, ‘আজ রাত সারা রাত জেগে থাকবো’ ইত্যাদি। 


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//







Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ