Advertisement
ঘূর্ণিঝড় : ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, পর্যটনকেন্দ্রেও নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 20 November, 2026, 11:51 AM

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ভারতের ওড়িশা রাজ্যে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা জেলাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি পর্যটনকেন্দ্র, উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ এলাকাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, রেড, অরেঞ্জ ও ইয়েলো সতর্কতার আওতায় থাকা জেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, বৌধ, পুরী, নয়াগড় ও খুরদা জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে পুরীর বিখ্যাত গুন্ডিচা মন্দির আগামী ২১ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ভক্তদের আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা ও নির্দেশনা অনুযায়ী দর্শনের পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা এবং সংলগ্ন স্টেট বোটানিক্যাল গার্ডেন ২০ নভেম্বর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

কেন্দ্রাপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভ ২০ ও ২১ নভেম্বর বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ